× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৫:৩০ পিএম

হামলার পূর্ণ মূল্য আদায়ের হুঙ্কার নেতানিয়াহু : হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ০৫:৩০ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু  ।  ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । ছবি- সংগৃহীত

ইসরায়েলে নতুন করে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি হাসপাতালেও ক্ষতিগ্রস্থ হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সোরোকা হাসপাতালে ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হামলার তীব্র নিন্দা জানিয়ে এক পোস্টে বলেন, ‘আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বিরশেবার সোরোকা হাসপাতালে এবং মধ্যাঞ্চলে সাধারণ মানুষের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

হুঁশিয়ার বার্তা দিয়ে তিনি বলেন, আমরা তেহরানের সেই অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব।

সিএনএনের লাইভ প্রতিবেদনে তেহরানে হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ।

তিনি বলেছেন, তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। 

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কাপুরুষ ইরানি ডিক্টেটর তার সুরক্ষিত বাঙ্কারের বসে ইসরায়েলের হাসপাতাল ও আবাসিক ভবনগুলোতে হামলার নিন্দা জানিয়েছেন।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!