× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৭:০১ পিএম

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৭:০১ পিএম

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ছবি- সংগৃহীত

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার দৃশ্য। ছবি- সংগৃহীত

ইসরায়েলের অভ্যন্তরে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) বিকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরান আরও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইসরায়েলের বিভিন্ন অংশে সতর্কতা সাইরেন বাজছে।’

ফক্স নিউজের মধ্যপ্রাচ্য প্রতিনিধি ট্রে ইয়িংস্ট জানান, ‘হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

তিনি বলেন, ‘ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকায় আঘাত হেনেছে।’

এর আগে ইরান জানিয়েছিল, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলো লক্ষ্য করে তারা পাল্টা প্রতিক্রিয়া হিসেবে হামলা চালাবে। তবে এবার আবাসিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র বর্ষণের ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আইডিএফ জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং তারা আকাশপথে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের প্রকৃত চিত্র এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

এ ঘটনায় ইসরায়েলি জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাইরেনের শব্দ শুনে বহু মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছেন।

Link copied!