× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৮:৫১ পিএম

বৃদ্ধাকে ডাস্টবিনে ফেলে উধাও নাতি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৮:৫১ পিএম

ছবি- এআই দিয়ে তৈরি

ছবি- এআই দিয়ে তৈরি

শনিবার সকাল, এক হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী হয় স্থানীয়রা। আবর্জনার স্তূপের পাশে পড়ে ছিলেন এক অসুস্থ বৃদ্ধা। দুর্গন্ধ আর নোংরার মধ্যে শুয়ে থাকা ওই নারীর দিকে প্রথমে নজর দেন কিছু পথচারী।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত প্রায় গোটা দিন ঘুরে বেড়াতে হয় তাদের, কারণ একাধিক হাসপাতাল ওই বৃদ্ধাকে ভর্তি নিতে অস্বীকার করে।

ঘটনাটি ভারতের মুম্বইয়ের আরে কলোনির বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম।

পরে পুলিশ জানায়, ওই নারীর নাম যশোদা গায়কোয়াড়। বয়স আনুমানিক ষাট। তিনি ত্বকের ক্যান্সারে আক্রান্ত ও শারীরিকভাবে অতি দুর্বল। যশোদা নিজেই জানিয়েছেন, তার নিজের নাতি তাকে ওই বর্জ্য ফেলার জায়গায় ফেলে রেখে চলে গেছে, যাতে আর তার সেবা-শুশ্রূষা করতে না হয়।

শেষ পর্যন্ত কুপার হাসপাতালে তাকে ভর্তি করাতে সক্ষম হয় পুলিশ। এর আগে একাধিক হাসপাতাল তাকে ফিরিয়ে দিয়েছিল, দাবি করেছে সূত্র।

ঘটনার পর পুলিশ একটি গুরুতর প্রশ্নের মুখোমুখি হয়েছে, বৃদ্ধার পরিবার কোথায়? কেন তাকে এমন অবস্থায় পরিত্যাগ করা হলো? পুলিশ জানিয়েছে, যশোদা গায়কোয়াড় দু’টি ঠিকানা দিয়েছেন— একটি মালাডে, অন্যটি কান্ডিভালিতে। পুলিশ তার আত্মীয়দের খুঁজছে এবং ইতোমধ্যেই সব থানায় বৃদ্ধার ছবি পাঠানো হয়েছে।

Link copied!