× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০২:০৬ পিএম

গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০২:০৬ পিএম

ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ । ছবি- সংগৃহীত

ইসরায়েলি বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ । ছবি- সংগৃহীত

ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় ২০ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ।

ইরান-ইসরায়েল যুদ্ধের ১২তম দিনে যুদ্ধবিরতি আসলেও প্রায় দুই বছর ধরে চলা হামাস-ইসরায়েল যুদ্ধের বিরতি আসেনি।

মঙ্গলবার (২৪ জুন) ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর এবার গাজা-ইসরায়েল যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ইসরায়েল সরকারের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। 


ইয়ার লাপিদ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আর এখন গাজা। সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো!’

এদিকে, ইয়ার লাপিদের পাশাপাশি মধ্য-বামপন্থি ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়ে ইরানের ঘোষিত যুদ্ধবিরতি অনুসরণ করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন।

গোলান এক্স-এ একটি পোস্টে বলেছেন, ‘এখনই সময় এসেছে মিশন সম্পন্ন করার: সমস্ত জিম্মিদের ফিরিয়ে দেওয়া, গাজায় যুদ্ধ শেষ করা এবং ইসরায়েলকে দুর্বল, বিভক্ত এবং দুর্বল করে তোলার হুমকি দেয় এমন অভ্যুত্থান চিরতরে বন্ধ করা’।

রূপালী বাংলাদেশ

Link copied!