× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:৩৭ পিএম

মোজাম্বিকে আইএসআইএস সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫, ০৪:৩৭ পিএম

মোজাম্বিকের উপকূলে মাছ ধরছেন জেলেরা। ছবি- সংগৃহীত

মোজাম্বিকের উপকূলে মাছ ধরছেন জেলেরা। ছবি- সংগৃহীত

মার্কিন উন্নয়ন সংস্থা ইউএসএইড আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়ার পর, মোজাম্বিকের উত্তরে কাবো দেলগাদো অঞ্চলে আইএসআইএস-সংশ্লিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থান নতুন মাত্রা পেয়েছে। ২০১৭ সাল থেকে কাবো দেলগাদো এলাকাটি জঙ্গি হামলায় বিপর্যস্ত। একসময় মোসিম্বোয়া দা প্রাইয়া পুরোপুরি আইএসআইএস–এর নিয়ন্ত্রণে চলে যায় (২০২০–২০২১)। পরে পশ্চিমা দেশগুলোর সাহায্যে মোজাম্বিক ও রুয়ান্ডার যৌথ সামরিক অভিযানে এলাকাটি আংশিকভাবে মুক্ত হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন বলছে, সম্প্রতি উত্তরাঞ্চলীয় মোসিম্বোয়া দা প্রাইয়া শহরের এক মসজিদে জঙ্গিরা আইএসআইএসের পতাকা উড়িয়ে স্থানীয় ভাষায় রাজনৈতিক বক্তৃতা দিয়েছে। মসজিদের ইমাম সুমাইল ইসা জানিয়েছেন, সাতজন সশস্ত্র জঙ্গি জোর করে মসজিদে ঢুকে মাইকে ঘোষণা দেয় যে সবাইকে উপস্থিত হতে হবে। তখনই আইএস আইএসের পতাকা দেখে তিনি ও আরেকজন পালিয়ে সামরিক বাহিনীকে খবর দেন।

জানা গেছে, জঙ্গিদের মুখ খোলা ছিল এবং তারা জনগণের মোবাইলে ভিডিও ধারণে আপত্তি করেনি। বিশ্লেষকদের মতে, তাদের মধ্যে নির্ভীকতা ও দখল-করা এলাকার ওপর নিয়ন্ত্রণ দেখানোর চেষ্টা স্পষ্ট হয়েছে।

মোসিম্বোয়া দা প্রাইয়া শহরে ৭ সেপ্টেম্বর, ২০২৫ থেকে আইএসআইএস নতুন অভিযান শুরু করে। কয়েক সপ্তাহে বেশ কয়েকজন খ্রিষ্টান পুরুষকে শিরশ্ছেদ করা হয়েছে এবং দশ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

জানা গেছে, বিশ্বব্যাপী আইএস আইএস কার্যকলাপের ৭৯ শতাংশ এখন আফ্রিকায়। সেই কার্যকলাপের ১১ শতাংশ মোজাম্বিকে চলছে। এটি ইতিহাসে মোজাম্বিকের সবচেয়ে ভয়াবহ নিরাপত্তাহীনতার সময়।

 

রূপালী বাংলাদেশ

Link copied!