ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় কেনিয়ার নাইরোবিসহ দেশটির বিভিন্ন স্থানে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সরকারি তথ্য মতে, গত কয়েক দিনের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে।
কেনিয়ার জনসেবা মন্ত্রী জিওফ্রে কিরিঙ্গা রুকু জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত উদ্ধারে বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি বিশেষ টিম কাজ করছে।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো জাতীয় মজুত থেকে জরুরি খাদ্য সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন।
বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ফলে পূর্ব আফ্রিকায় বৃষ্টির ধরন বদলে গেছে। এখন অল্প সময়ে অস্বাভাবিক তীব্র বৃষ্টিপাত হওয়ায় বন্যার ঝুঁকি আগের তুলনায় বেড়ে গেছে দ্বিগুণ।

