× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৮ এএম

আফগানিস্তানে মিনিবাস উল্টে নিহত ১৫

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বে মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। 

প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র বলেন, বাসটি বাদাখশান প্রদেশ থেকে রাজধানী ফৈজাবাদের দিকে যাচ্ছিল। তবে সড়ক খারাপ হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গিয়ে পাহাড়ে ধাক্কা দেয়। এতে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় শিশু ও পাঁচজন নারী রয়েছেন। এ ছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সড়কে বেহাল অবস্থা, বিপজ্জনক গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণের অভাবের কারণে আফগানিস্তানে প্রায় সময় মারাত্মক দুর্ঘটনা শিকার হতে হয়। গত বছরের আগস্টে ইরান থেকে ফিরে আসা অভিবাসীদের বহনকারী একটি বাস পশ্চিম হেরাত প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে। এতে শিশুসহ ৭৮ জন নিহত হন।

কর্মকর্তারা জানিয়েছেন, আগস্টের শেষের দিকে চালকের অবহেলার কারণে রাজধানী কাবুলের কাছে মহাসড়কে একটি বাস উল্টে ২৫ জন নিহত হন।

রূপালী বাংলাদেশ

Link copied!