× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৫০ পিএম

ইরান দূতাবাসে ৮৪ নাবিকের লাশ হস্তান্তরের নির্দেশ শ্রীলঙ্কার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৩:৫০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

শ্রীলঙ্কার এক আদালত গত সপ্তাহে দেশটির উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলায় নিহত ৮৪ নাবিকের মরদেহ ইরান দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে।

বুধবার (১১ মার্চ) শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

হামলার শিকার যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো আঘাতের শিকার হয়। জাহাজটি তখন ভারত আয়োজিত সামরিক মহড়া থেকে ফেরত আসছিল। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বাড়ছে এবং ব্যবসা খাতে ব্যাঘাত দেখা দিয়েছে।

শ্রীলঙ্কার গলে হাবর পুলিশ লাশ হস্তান্তরের জন্য আদালতের কাছে অনুরোধ জানায় এবং আদালত বুধবার এটি মঞ্জুর করে। লাশগুলো বর্তমানে গালের ন্যাশনাল হাসপাতালের মর্গে রাখা আছে।

এছাড়া শ্রীলঙ্কা আইআরআইএস বুশেহর নামের দ্বিতীয় ইরানি জাহাজের ২০৮ সদস্যকে ৩০ দিনের ভিসা দিয়েছে, যারা উপকূলে ইঞ্জিন সমস্যা দেখা দেওয়ার কারণে দেশটিতে পৌঁছেছিল।    

প্রেসিডেন্ট অনুরা কুমার ডিসানায়কে জানিয়েছিলেন, দ্বিতীয় জাহাজটি পরে ত্রিঙ্কোমালিতে সরানো হবে। হামলায় আইআরআইএস ডেনা থেকে ৩২ জন মানুষ বেঁচে গিয়েছিলেন।   

উল্লেখ্য, শ্রীলঙ্কার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। যুক্তরাষ্ট্র দেশটির পোশাক রপ্তানির প্রায় ৪০% অংশীদার এবং ইরান তাদের অন্যতম প্রধান চা ক্রেতা। শ্রীলঙ্কার দক্ষিণ ভারতীয় বন্দরে আইআরআইএস লাভান নামের তৃতীয় ইরানি জাহাজ ১৮৩ ক্রু নিয়ে নোঙর করেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!