× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:৩৬ এএম

মালয়েশিয়ায় এক বছরে ৪৯ হাজার ৪৮১ বাংলাদেশি অভিবাসীর নিবন্ধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ২০, ২০২৬, ০৯:৩৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত দেশজুড়ে পরিচালিত ৪ হাজার ৭৮৫টি অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ হাজার ৬৮১ জন অভিবাসীকে আটক করেছে। একই সময়ে ১৯ হাজার ৭০০ জন বিদেশিকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন ২ হাজার ৪৫৩ জন।

মঙ্গলবার (১৯ মে) পুত্রজায়ায় অনুষ্ঠিত জেআইএমের ২০২৫ সালের ‘অ্যানুগেরাহ পারখিদমাতান চেমারলাং (এপিসি)’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব তথ্য জানান ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

জাকারিয়া শাবান বলেন, চলতি বছরে ইমিগ্রেশন বিভাগ আরও কঠোর ও আগ্রাসীভাবে অভিযান পরিচালনা করেছে। এ সময় মোট ৬৯ হাজার ৪০৬ জনকে তল্লাশি ও যাচাই করা হয়।

তিনি বলেন, ‘নিয়ম লঙ্ঘন, অপব্যবহার কিংবা ইমিগ্রেশন আইন ভঙ্গের বিষয়ে জেআইএম কোনো ধরনের আপস করে না।’

তিনি জানান, বর্তমানে ২০ হাজার ৫৭৫ জন আটক ব্যক্তিকে স্থায়ী ইমিগ্রেশন ডিপোতে এবং আরও ১ হাজার ৪৭০ জনকে অস্থায়ী ডিপোতে রাখা হয়েছে। যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৪ মে পর্যন্ত ফেরত পাঠানো বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন ইন্দোনেশিয়ার ৭ হাজার ৯৩৬ জন নাগরিক। এরপর রয়েছে মিয়ানমারের ৪ হাজার ৫ জন, বাংলাদেশের ২ হাজার ৪৫৩ জন, ফিলিপাইনের ১ হাজার ৮২৫ জন এবং থাইল্যান্ডের ১ হাজার ৮ জন নাগরিক।

এদিকে অবৈধ অভিবাসীদের জন্য পরিচালিত ‘প্রোগ্রাম রিপাট্রিয়াসি মাইগ্রান ২.০ (পিআরএম ২.০)’ কর্মসূচিকে সফল উল্লেখ করে জাকারিয়া শাবান বলেন, এতে বিপুলসংখ্যক অভিবাসী নিবন্ধন করেছেন এবং স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন।

তার তথ্যমতে, ২০২৫ সালের ১৯ মে থেকে চলতি বছরের ১৭ মে পর্যন্ত পরিচালিত এ কর্মসূচিতে ১১২টি দেশের মোট ২ লাখ ৫৭ হাজার ৪৪৩ জন অবৈধ অভিবাসী নিবন্ধন করেছেন। এ থেকে সরকার ১২ কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৯৪০ রিঙ্গিত জরিমানা আদায় করেছে।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার ১ লাখ ১১ হাজার ৬৬০ জন নাগরিক। এরপর রয়েছেন বাংলাদেশের ৪৯ হাজার ৪৮১ জন এবং মিয়ানমারের ৩৩ হাজার ৮৫৮ জন নাগরিক।

দাতুক জাকারিয়া শাবান আরও জানান, ৯৪টি নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত মালয়েশিয়ার নতুন আন্তর্জাতিক পাসপোর্ট আগামী ১ জুন থেকে পর্যায়ক্রমে চালু করা হবে।

তিনি বলেন, নতুন পাসপোর্টে হলোগ্রাম, অতিবেগুনি মুদ্রণ এবং বিশেষ নিরাপত্তা সুতা ব্যবহার করা হয়েছে, যা জালিয়াতি প্রতিরোধে আরও কার্যকর হবে। বর্তমান পাসপোর্টে ৪৯টি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকলেও নতুন সংস্করণে রয়েছে ৯৪টি বৈশিষ্ট্য।

প্রথম ধাপে নতুন পাসপোর্ট চালু হবে কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিস, পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তর, ওয়াংসা মাজু আরবান ট্রান্সফরমেশন সেন্টার পাসপোর্ট অফিস এবং শাহ আলম ইমিগ্রেশন অফিসে। জুলাইয়ের শেষ নাগাদ এটি দেশের সব শাখা অফিসে চালু করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে ব্যবহৃত পাসপোর্টগুলো মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বৈধ থাকবে। পাশাপাশি অনলাইনে পাসপোর্ট আবেদন করার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি ব্যবহার না করার জন্য জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

Link copied!