× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৩ পিএম

এক্স কার্যালয়ে পুলিশের তল্লাশি, মাস্ককে তলব

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের ফ্রান্সের কার্যালয়ে তল্লাশি চাল্লাশি চালিয়েছে প্যারিসের সাইবার অপরাধ ইউনিট। সন্দেহভাজন অবৈধ তথ্য আহরণ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণে সহায়তার অভিযোগে এই তল্লাশি চালানো হয়।

প্যারিস প্রসিকিউটরের দপ্তর জানায়, গত বছরের জানুয়ারিতে প্ল্যাটফর্মটির পক্ষপাতদুষ্ট অ্যালগরিদম এবং প্রতারণামূলক উপায়ে তথ্য সংগ্রহের অভিযোগ তদন্ত শুরু হয়। পরবর্তী সময়ে তদন্তের পরিধি সম্প্রসারিত হয়ে এতে যুক্ত হয় প্রতিষ্ঠানটির বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ‘গ্রোক’।

এক বিবৃতিতে প্রসিকিউটর দপ্তর আরও জানায়, ইলন মাস্ক এবং এক্স-এর সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে এপ্রিল মাসে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

এ বিষয়ে এক্স এখনো কোনো মন্তব্য করেনি, তবে এর আগে প্রতিষ্ঠানটি এই তদন্তকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ হিসেবে বর্ণনা করেছিল।

এর আগে, ২০২৫ সালের জুলাইয়ে তদন্তের পরিধি বাড়ানো হলে এক্স তখন দেওয়া এক পোস্টে বিষয়টিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করে এবং অ্যালগরিদম কারসাজির অভিযোগ অস্বীকার করে।

প্রসিকিউটররা জানিয়েছেন, তারা এখন একাধিক ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে কি না—তা খতিয়ে দেখছেন। সম্ভাব্য অপরাধের মধ্যে রয়েছে শিশুদের পর্নোগ্রাফিক ছবি সংরক্ষণ বা সংগঠিতভাবে বিতরণে সহায়তা, যৌন ডিপফেকের মাধ্যমে ব্যক্তির ভাবমূর্তি লঙ্ঘন এবং সংঘবদ্ধ গোষ্ঠীর মাধ্যমে প্রতারণামূলক তথ্য আহরণ।

প্রসিকিউটর দপ্তর আরও জানিয়েছে, তারা এক্স প্ল্যাটফর্ম ত্যাগ করছে এবং ভবিষ্যতে লিংকডইন ও ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!