× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৮:৪৯ পিএম

আফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দিতে রাশিয়ার আহ্বান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৮:৪৯ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাশিয়া ও আফগানিস্তানের তালেবান সরকারের কর্মকর্তারা গত মঙ্গলবার প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেছেন। কয়েক মাস আগে মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার পর রুশ কর্মকর্তাদের সঙ্গে এটা তাদের প্রথম বৈঠক।

বৈঠকে অংশ নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন ও আফগানিস্তানের যুদ্ধোত্তর পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানান।

‘মস্কো ফরম্যাট’ নামে আফগানিস্তান নিয়ে আয়োজিত এই বৈঠকের উদ্বোধনী বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তালেবান সরকারের প্রশংসা করেন। তিনি বলেন, তালেবান নিজ দেশে ইসলামিক স্টেটের (আইএস) আঞ্চলিক শাখার বিরুদ্ধে লড়াই করছে এবং মাদক পাচারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।

আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ জব্দ করে রাখা এবং দেশটির ব্যাংকিং ব্যবস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপসহ কাবুলের বিরুদ্ধে পশ্চিমাদের ‘মুখোমুখি অবস্থানের নীতির’ সমালোচনা করেন ল্যাভরভ।

ল্যাভরভ বলেন, ‘আমরা পশ্চিমা দেশগুলোকে নিজেদের অবস্থান পরিবর্তনের আহ্বান জানাই। একই সঙ্গে আফগানিস্তানের সম্পদ ফিরিয়ে দেওয়া এবং দেশটির পুনর্গঠনের দায়ভার নিতেও আহ্বান জানাচ্ছি।’

Link copied!