× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৩:৪৮ পিএম

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির বাড়িতে চুরি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৩:৪৮ পিএম

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। ছবি : সংগৃহীত

বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি। ছবি : সংগৃহীত

ভারতের বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিম শাস্ত্রী নগরের সুন্দরবন অ্যাপার্টমেন্টে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ ৫ লক্ষ ৪০ হাজার রুপি উধাও হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে মনোজের সাবেক গৃহকর্মী সুরেন্দ্র কুমার দীননাথ শর্মাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় দুই বছর আগে বাড়ির চাবি ‘ডুপ্লিকেট’ করার অভিযোগে তাকে কাজ থেকে বরখাস্ত করা হয়েছিল।

মনোজের ঘনিষ্ঠ সহকারী যোগেন্দ্র পাণ্ডে অম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশের তদন্তে দেখা গেছে, সুরেন্দ্র দীর্ঘদিন ধরে চুরির পরিকল্পনা করেছিলেন এবং সিসিটিভি ফুটেজে তাকে নগদ টাকা চুরি করতে দেখা গেছে। গ্রেপ্তারের পর সুরেন্দ্র তার অপরাধ স্বীকার করেছেন।

উল্লেখ্য, গত বছর জুন মাসেও বাড়ির একটি ঘর থেকে ৪.৪ লক্ষ রুপি উধাও হয়েছিল। পরে ডিসেম্বর মাসে বাড়িতে সিসিটিভি লাগানো হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!