× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৪৩ এএম

আকাশ থেকে ‘হারিয়ে গেল’ ভারতের যুদ্ধবিমান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ০৬:৪৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান আসামে প্রশিক্ষণ উড্ডয়নের সময় রাডার থেকে নিখোঁজ হয়েছে। বিমানটির অবস্থান শনাক্ত করতে ইতোমধ্যে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে।

গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা (পিআরও) বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যা প্রায় সাতটার দিকে আসামের কার্বি আংলং জেলায় প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনার সময় ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমানটি রাডারের সঙ্গে যোগাযোগ হারায়।

কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। স্থানীয় কয়েকজন বাসিন্দা ওই এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছেন বলেও বলা হচ্ছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেনি ভারতীয় বিমানবাহিনী বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে যুদ্ধবিমানটির পাইলটও নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৫৯টি সুখোই সু–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে। রাশিয়ার সহযোগিতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) এগুলো উৎপাদন করে। যদিও যৌথভাবে তৈরি হলেও রাশিয়ার বিমানবাহিনীতে এই সংস্করণের যুদ্ধবিমান ব্যবহৃত হয় না।

রূপালী বাংলাদেশ

Link copied!