× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০২:১২ পিএম

মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০২:১২ পিএম

দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি। ছবি : সংগৃহীত

দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকটি। ছবি : সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ থেকে ১২ জন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে ১৬৭ নম্বর জাতীয় সড়কে, ধর্মপুর টোল প্লাজা থেকে প্রায় ৮–৯ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, একটি ছোট ট্রাকে করে ২১ জন পুণ্যার্থী শ্রী রাঘবেন্দ্র স্বামী মঠে যাচ্ছিলেন। পথে একটি ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৫ জন নারী, ২ জন পুরুষ এবং ১ জন শিশু রয়েছে। তারা সবাই কর্ণাটকের বাসিন্দা।

আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর কয়েকজনকে কুর্নুলের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

Link copied!