× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৮:৫৭ পিএম

কলকাতা বিমানবন্দর এলাকা থেকে ৮ বাংলাদেশি গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৮:৫৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কলকাতা বিমানবন্দর সংলগ্ন নিমতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ৮ বাংলাদেশি নাগরিককে। তাদেরকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও এক ভারতীয় নাগরিককে।

রোববার (১৭ মে) নিমতা থানার পুলিশ অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে ওই ৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার নিমতা থানার গোলবাগান এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে নিমতা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি নিজের বাংলাদেশি পরিচয় স্বীকার করেন এবং নিমতার ফতুল্লাপুর এলাকায় একাধিক বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে থাকার তথ্য জানায়।

এরপর রোববার গভীর রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে ৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শাহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, টাকার বিনিময়ে শাহিদুল তাদের আশ্রয় দিয়েছিলেন। ধৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়।

পুলিশের দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে দালালদের টাকা দিয়ে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে তারা শাহিদুল ইসলামের ফতুল্লাপুরের বাড়িতে থাকছিল।

অভিযানে ধৃতদের কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড ও ডেবিট কার্ড। এ ছাড়া বাংলাদেশে কোভিড টিকাকরণের প্রশংসাপত্রও উদ্ধার হয়েছে।

ধৃত বাংলাদেশি নাগরিকদের নাম সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি ও সুমি বিবি।

পুলিশ জানিয়েছে, অবৈধ চক্র এবং কীভাবে এই নথিগুলি সংগ্রহ করা হয়েছে, তা খতিয়ে দেখতে ধৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Link copied!