× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৩:৪৬ পিএম

গুজরাটে বিমান বিধ্বস্ত: লোকালয়ের অনেকেরই প্রাণহানির শঙ্কা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৩:৪৬ পিএম

বিমান বিধ্বস্ত হওয়ার পরের দৃশ্য। ছবি- সংগৃহীত

বিমান বিধ্বস্ত হওয়ার পরের দৃশ্য। ছবি- সংগৃহীত

ভারতের আহমেদাবাদে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।

পাইলট-ক্রুসহ ২৪২ জন যাত্রী নিয়ে বিমানটি লন্ডনে যাচ্ছিল।

এই দুর্ঘটনায় বিমানে থাকা সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

তা ছাড়া বিমানটি লোকালয়ে বিধ্বস্ত হওয়ায় সেখানকার অনেকেরই প্রাণহানি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে গুজরাটের মেঘানিনগরে ভেঙে পড়ে বিমানটি। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল।

 

উড্ডয়নের পরই বিমানবন্দরের খুব কাছেই ভেঙে পড়ে বিমানটি। এটি বেশি উচ্চতাতেও ছিল না। আর ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়।

আগুনের তীব্রতার জেরে ভস্মীভূত হয়ে গেছে বিমানটি।

চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছে বিমানের অংশ।

দুর্ঘটনার পরই আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের সব রাস্তা ও গেট।

আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন ও উদ্ধারকারী দল।

Link copied!