× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ১১:৪৬ পিএম

একযোগে ৩৪৫ রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করছে মোদি সরকার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ১১:৪৬ পিএম

ভারতের নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

ভারতের নির্বাচন কমিশন। ছবি- সংগৃহীত

ছয় বছর ধরে নিষ্ক্রিয় থাকা ৩৪৫টি অস্বীকৃত রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করতে যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের ভাষ্য, এই দলগুলো ২০১৯ সালের পর আর কোনো নির্বাচনে অংশ নেয়নি। এমনকি তাদের অফিস বা কার্যক্রমও খুঁজে পাওয়া যায়নি। তাই এসব দলের অস্তিত্ব কার্যত কাগজে-কলমেই সীমাবদ্ধ।

বৃহস্পতিবার (২৫ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্য দ্য  হিন্দু

বর্তমানে দেশটিতে প্রায় দুই হাজার ৮০০টি অস্বীকৃত রাজনৈতিক দল নথিভুক্ত রয়েছে, যেগুলোর বেশিরভাগই অনুমোদনের শর্ত পূরণ করতে পারেনি। তাই নির্বাচন কমিশন এসব দলকে পর্যায়ক্রমে চিহ্নিত করে পর্যালোচনার কাজ শুরু করেছে। প্রাথমিক ধাপে ৩৪৫টি দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। দলগুলোর অবস্থান ভারতের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই উদ্যোগ এককালীন নয়। প্রক্রিয়াটি চলমান থাকবে এবং পরবর্তী ধাপে আরও দলকে শোকজ নোটিস পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী কর্মকর্তাদের (সিইও) নির্দেশ দেওয়া হয়েছে। দলগুলোর বক্তব্য শোনা হবে এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের মতে, কোনো দলের অনুমোদন যেন অযথা বাতিল না হয়, সে বিষয়েও সতর্কতা রাখা হচ্ছে। এই পদক্ষেপ রাজনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো ও সংস্কার আনার উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে।

Link copied!