× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:০৩ পিএম

আজ খুলছে রাফাহ সীমান্ত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:০৩ পিএম

গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত। ছবি : সংগৃহীত

গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত। ছবি : সংগৃহীত

গাজা ও মিসরের মধ্যকার রাফাহ সীমান্ত আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে আংশিকভাবে পুনরায় চালু করা হবে। কয়েক মাস বন্ধ থাকার পর সীমান্ত দিয়ে সীমিত পরিসরে চলাচলের অনুমতি দেওয়া হবে। 

প্রাথমিকভাবে পরীক্ষামূলক সীমান্তটি খুলে দেওয়া হবে, যেখানে মূলত আহত ব্যক্তিদের পারাপারের সুযোগ থাকবে। নিয়মিতভাবে সীমান্ত চালুর পরিকল্পনা রয়েছে ২ ফেব্রুয়ারি থেকে। 

গাজার সাধারণ জনগণ ও মানবিক সহায়তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্তটি ২০২৪ সালের মে মাসে হামাসের সঙ্গে যুদ্ধ চলাকালে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বন্ধ ছিল। চলতি বছরের শুরুতে স্বল্প সময়ের জন্য সীমান্তটি খোলা হলেও পরে আবার বন্ধ করে দেওয়া হয়।

ইসরায়েল আগে জানিয়েছিল, গাজায় আটক শেষ ইসরায়েলি জিম্মি র‍্যান গিভিলির মরদেহ ফেরত না পাওয়া পর্যন্ত রাফাহ সীমান্ত খুলবে না। গত ২৮ জানুয়ারি ইসরায়েলে তার দাফন সম্পন্ন হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসামরিক বিষয়ক সংস্থা কোগাট জানায়, সীমান্ত দিয়ে প্রবেশ ও প্রস্থান কঠোর নিরাপত্তা ছাড়পত্রের আওতায় হবে। এ প্রক্রিয়া মিসরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং ইউরোপীয় ইউনিয়নের একটি মিশনের তত্ত্বাবধানে পরিচালিত হবে। তবে প্রতিদিন কতজন মানুষ সীমান্ত পার হতে পারবেন কিংবা গাজায় ফেরার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে, সীমান্ত খোলার ঘোষণার মধ্যেই গাজায় সহিংসতা অব্যাহত রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ জানুয়ারি ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। 

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে এসব হামলা চালিয়েছে। বিদেশে চিকিৎসার অপেক্ষায় থাকা বহু গাজাবাসীর জন্য রাফাহ সীমান্ত আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্তকে দীর্ঘদিন পর পাওয়া একটি আশার আলো হিসেবে দেখা হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!