× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৩৭ পিএম

ফিলিস্তিনে মসজিদে আগুন দিল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৯:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের পশ্চিম তীরের একটি মসজিদে ভাঙচুর চালিয়ে আগুন দিয়েছে ইসরায়েলি সেটলাররা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নাবলুসের কাছে তেল শহরে অবস্থিত আবু বকর আল-সিদ্দিক মসজিদে ফজরের নামাজ আদায় করতে গিয়ে মুসল্লিরা আগুন দেখতে পান। আগুন থেকে বের হওয়া কালো ধোঁয়ায় মসজিদের প্রবেশপথ ঢেকে যায়।

মসজিদের পাশেই বসবাসকারী মুনির রামদান বলেন, ‘দরজা খুলে আমি হতবাক হয়ে যাই। এখানে আগুন জ্বলছিল, কাচ ভাঙা ছিল এবং দরজাটিও ভাঙা ছিল।’ 

তার ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি গ্যাসোলিন ও স্প্রে পেইন্টের ক্যান হাতে নিয়ে মসজিদের দিকে এগিয়ে যায় এবং কয়েক মিনিট পর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, গত বছর পশ্চিম তীরে ৪৫টি মসজিদে ভাঙচুর বা হামলা চালিয়েছে ইসরায়েলি সেটলাররা। 

তেলের বাসিন্দা সালেম ইশতাইয়েহ বলেন, ‘এটি বিশেষভাবে রোজাদারদের উদ্দেশে উসকানি। তারা শুধু ব্যক্তিগতভাবে আক্রমণ করছে না, তারা আপনার ধর্ম—ইসলামের ওপর আঘাত হানছে।’

ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল পরিদর্শনের পর সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। সেনাবাহিনী এক বিবৃতিতে ধর্মীয় স্থাপনায় হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!