× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৪২ পিএম

ইরানের ভয়ে আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ০১:৪২ পিএম

বিমানঘাঁটি। ছবি : সংগৃহীত

বিমানঘাঁটি। ছবি : সংগৃহীত

ইরানের ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। বাতিল করা হয়েছে বেসামরিক সব ফ্লাইট চলাচল। এমনকি ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিশোধমূলক হামলার শঙ্কায় ইসরায়েলজুড়ে জরুরি অবস্থাও ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণকে বিমানবন্দরে না আসার অনুরোধ করা হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, বর্তমানে বিদেশে অবস্থানরত যাত্রীদের আকাশসীমা পুনরায় চালুর পর ফ্লাইট সূচি সম্পর্কে গণমাধ্যম ও সংশ্লিষ্ট এয়ারলাইনের মাধ্যমে নিয়মিত আপডেট নিতে বলা হয়েছে।

এ ছাড়া বিদেশে থাকা ইসরায়েলিদের জাতীয় নিরাপত্তা পরিষদের নির্দেশনা ও পরামর্শ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট আবার চালু হবে। ফ্লাইট পুনরায় শুরু হওয়ার অন্তত ২৪ ঘণ্টা আগে এ বিষয়ে নোটিশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Link copied!