× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:০৫ এএম

ইরানের পাল্টা হামলায় ধ্বংস বিলিয়ন ডলারের মার্কিন রাডার

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:০৫ এএম

কাতারে স্থাপিত একটি উন্নত মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করেছে আইআরজিসি। ছবি : সংগৃহীত

কাতারে স্থাপিত একটি উন্নত মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করেছে আইআরজিসি। ছবি : সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, মার্কিন ঘাঁটি ও স্থাপনাকে লক্ষ্য করে চালানো পাল্টা হামলায় কাতারে স্থাপিত যুক্তরাষ্ট্রের একটি উন্নত রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এফপি-১৩২ মডেলের ওই রাডারটির পাল্লা ছিল প্রায় ৫ হাজার কিলোমিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য এটি বিশেষ সামরিক সরঞ্জামে সজ্জিত ছিল বলেও দাবি করা হয়।

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সির এক প্রতিবেদনে রাডার ব্যবস্থাটির মূল্য প্রায় ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করা হয়েছিল। আইআরজিসির ভাষ্য, ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ হয়েছে।

আইআরজিসি আরও জানায়, শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাবে ইরানি সশস্ত্র বাহিনীর সমন্বিত প্রতিক্রিয়ার অংশ হিসেবে এ হামলা চালানো হয়।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!