ইসরায়েলের সঙ্গে ‘সম্পূর্ণ অস্ত্রবিরতি’র আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। একই সঙ্গে দেশকে স্থিতিশীল করতে নতুন একটি পরিকল্পনার জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন তিনি।
সোমবার (৯ মার্চ) সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
বিবৃতিতে লেবাননের ওপর ইসরায়েলের স্থল, আকাশ ও সমুদ্রপথের হামলা বন্ধ করে পূর্ণ যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, লেবাননের সশস্ত্র বাহিনী সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ এলাকাগুলোর নিয়ন্ত্রণ অবিলম্বে গ্রহণ করবে। সেখানে থাকা সব অস্ত্র জব্দ করবে এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করে তাদের অস্ত্রাগার ও সংরক্ষণাগার ভেঙে দেবে।’
লেবাননের সেনাবাহিনীর জন্য আন্তর্জাতিক লজিস্টিক সহায়তারও আহ্বান জানিয়ে লেবাননের প্রেসিডেন্ট বলেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সহায়তা প্রয়োজন।
তিনি আরও বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়নে চুক্তিতে পৌঁছাতে লেবানন ও ইসরায়েলের উচিত ‘আন্তর্জাতিক তত্ত্বাবধানে সরাসরি আলোচনা’ শুরু করা।

