× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৩৯ পিএম

যেসব মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানে হামলা চালাবে ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৬:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলমান যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য হামলার নতুন লক্ষ্যবস্তুর একটি তালিকা প্রকাশ করেছে ইরানের সামরিক বাহিনীর বিশেষ শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তালিকায় মধ্যপ্রাচ্যে কার্যক্রম চালানো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির অফিস ও স্থাপনাগুলোও রয়েছে।

বুধবার (১১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি ইরানের নতুন লক্ষ্যবস্তু শিরোনামে এই তালিকা প্রকাশ করে। এতে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন আঞ্চলিক অফিস, ক্লাউড সার্ভিস, ড্যাটা সেন্টার এবং ডেভেলপমেন্ট সেন্টারকে সম্ভাব্য লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

তালিকায় যেসব কোম্পানির নাম এসেছে তাদের মধ্যে রয়েছে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, এনভিডিয়া, আইবিএম, ওরাকল ও পালান্তির টেকনোলজিস। এসব কোম্পানির ইসরাইলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে দুবাই ও আবু ধাবিতে থাকা অফিস বা প্রযুক্তি অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক যুদ্ধ ধীরে ধীরে অবকাঠামোগত যুদ্ধে রূপ নিচ্ছে, ফলে ইরানের বৈধ লক্ষ্যবস্তুর পরিধিও বিস্তৃত হচ্ছে। এ বিষয়ে মন্তব্য জানতে সংবাদমাধ্যম সিএনএন সংশ্লিষ্ট প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে।

এর আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দুবাইসহ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত অ্যামাজনের ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে বলে জানানো হয়। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বাহরাইনে একটি অ্যামাজন ড্যাটা সেন্টারে ড্রোন হামলাও চালায় ইরান।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতেও অ্যামাজনের দুটি স্থাপনায় ইরানি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান দাবি করেছে, যুদ্ধ শুরুর পর গত ১১ দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইল প্রায় ১০ হাজার বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৩০০ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!