× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:২০ এএম

ইরাকের আকাশে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৩, ২০২৬, ০৭:২০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি কেসি–১৩৫ রিফুয়েলিং সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

এক বিবৃতিতে সেন্টকম জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে বন্ধুপ্রতিম আকাশসীমায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটিতে দুটি উড়োজাহাজ জড়িত ছিল। এর মধ্যে একটি উড়োজাহাজ পশ্চিম ইরাকে বিধ্বস্ত হয়, আর অন্যটি নিরাপদে অবতরণ করেছে। বর্তমানে উদ্ধার তৎপরতা চলছে।

সেন্টকমের দাবি, শত্রুপক্ষের হামলা কিংবা ভুলবশত নিজেদের বাহিনীর গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) এই দুর্ঘটনা ঘটেনি।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বিধ্বস্ত উড়োজাহাজটিতে ছয়জন আরোহী ছিলেন।

সাধারণত দীর্ঘপথে উড়ে আসা যুদ্ধবিমানকে মাঝ আকাশে জ্বালানি সরবরাহের জন্য কেসি–১৩৫ ধরনের রিফুয়েলিং উড়োজাহাজ ব্যবহার করা হয়।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

রূপালী বাংলাদেশ

Link copied!