ইরাকের রাজধানী বাগদাতে গ্রিন জোন এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) সকালে দূতাবাস লক্ষ্য করে অন্তত পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়। একই সময় সেখানে রকেট হামলাও চালানো হয়।
ইরাকের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাগদাদে মার্কিন দূতাবাসে চালানো হামলাগুলোর মধ্যে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ও তীব্র হামলা।
এক প্রত্যক্ষদর্শী জানান, হামলার সময় বাগদাদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ড্রোন হামলার পর মার্কিন দূতাবাসের কাছ থেকে ধোঁয়ার বিশাল কুণ্ডলি আকাশে উঠছে।
সূত্র: রয়টার্স

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন