ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানের আবাসিক এলাকায় বিমান হামলায় নিহত ১৮

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৯:৪৪ পিএম
তেহরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ছবি : সংগৃহীত

ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। 

স্থানীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইরানের ফার্স নিউজ এজেন্সি এবং তাসনিম জানিয়েছে, কোম শহরের পার্দিসান এলাকায় চালানো ওই হামলায় ১৮ জন নিহত হয়েছে। প্রথম ছয় জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল। পরে তা হালনাগাদ করা হয়। একই হামলায় ১০ জন আহত হয়েছেন।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, হতাহতদের উদ্ধার করা হয়েছে। আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়েছে।

ইরানের রেড ক্রিসেন্টের তথ্যমতে, দেশটিতে ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন–ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ ছাড়িয়েছে। নিহত হয়েছেন অন্তত ২০ হাজার ইরানি।