× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৪১ পিএম

এবার লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০৪:৪১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরান-আমেরিকার মধ্যে টানা ৪০ দিনের সংঘাতের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-আমেরিকার যুদ্ধবিরতির সিদ্ধান্ত  হতে না হতেই  দক্ষিণ লেবাননে বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তিটি ঘোষণার পরপরই বুধবার (৮ এপ্রিল) সকালে দেশটির দক্ষিণাঞ্চলের টায়ার এবং নাবাতিয়েহ এলাকায় এই হামলা চালানো হয়। 

এর আগে, বুধবার (৮ এপ্রিল) সকালে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের টায়ার শহরের বাসিন্দাদের জন্য নতুন একটি সরে যাওয়ার নির্দেশ জারি করে।


 
এতে বলা হয়, নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে জাহরানি নদীর উত্তরে চলে যেতে হবে।

হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইরানে হামলা বন্ধ করেছে, তবে লেবাননে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিবৃতিতে বলা হয়, ইরানে তারা হামলার একটি পর্যায় শেষ করেছে এবং রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এখন যুদ্ধবিরতি পালন করছে। ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো ধরনের লঙ্ঘন বা হামলার জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত।

রূপালী বাংলাদেশ

Link copied!