× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৯:৪৮ এএম

২০০০ কিমি দূর থেকে টার্গেট করে মারা হয় হোসেইন সালামিকে!

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৯:৪৮ এএম

ইরান সিজিএস আর্মির আবাস্থল। ছবি - সংগৃহীত

ইরান সিজিএস আর্মির আবাস্থল। ছবি - সংগৃহীত

প্রায় ২ হাজার কিলোমিটার দূর থেকে চালানো হামলায় ইরানের আর্মির সিজিএস হোসেইন সালামিকে হত্যা করেছে ইসরায়েল। আশপাশের ফ্ল্যাট বা অন্য কোথাও আঘাত না হেনে নিখুঁতভাবে নিজ বাড়িতেই হোসেইন সালামিকে মারা হয়।

এমন খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দিতে না পারলেও সামাজিক মাধ্যম ‘এক্সের’ এক ভিডিওতে এমন কথা বলতে শোনা যায় ইরানের এক সামরিক কর্মকর্তাকে।

ইরানের আর্মির সিজিএস (সেনাপ্রধানের পরের সর্বোচ্চ পদ) ছিলেন হোসেইন সালামি। যুদ্ধক্ষেত্রেও যেতে হয়নি তাকে। ইসরায়েলের দুই হাজার কিলোমিটার দূর থেকে করা হামলায় মৃত্যু হয় তার। 

ইরানের ওই সামরিক কর্মকর্তার বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর মন্তব্যের ঘরে একজন বলেন, ‘ভেবে দেখেনতো দূরত্ব সত্ত্বেও কোনো বাধাহীনভাবে এত নিখুঁত হামলায় বাঁচতে পারেনি স্বয়ং ইরানের আর্মির সিজিএস। এটাই আমাদের বর্তমান বাস্তবতা।’

‘এর আগেও হিজবুল্লাহর কমান্ডোদের একইভাবে ধ্বংস করেছিলো ইসরায়েল’ এমন মন্তব্যও করেন একজন। 

জানা গেছে, পেজার হামলার মাধ্যমে এত দূর থেকে হামলা সম্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে তথ্য উপাত্ত সংগ্রহ করে ঠিক করা হয় লক্ষ্যবস্তু। মেধা, প্রযুক্তি, তথ্য আর স্ট্র্যাটেজি মিলিয়ে এই কাজ করতে সক্ষম হয়েছে ইসরায়েল।

এ ব্যাপারে আবার অনেকে প্রশ্ন তুলেছেন, সামরিক সক্ষমতার লড়াইয়ে এমন প্রযুক্তিগত উন্নয়ন সাধনের কোনো প্রচেষ্টা কি কোনো দেশের আছে? না সমালোচনা ও ঝগড়া বিবাদের মধ্যে জেতার নিছক আশায় বেঁচে থাকা?

রূপালী বাংলাদেশ

Link copied!