× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০১:২৬ এএম

কিছুক্ষণের মধ্যেই ইসরায়েলে বড় হামলা চালাবে ইরান

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৫, ২০২৫, ০১:২৬ এএম

প্রতীকি ছবি

প্রতীকি ছবি

ইরান খুব শীঘ্রই ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে যাচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। কাতার ভিত্তিক একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে বলা হয়, কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে ‘বড়সর ও ধ্বংসাত্মক’ আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

এই হামলা ইসরায়েলি সামরিক বাহিনীর সতর্কতার মুখেও ঘটতে পারে। ইসরায়েল আগেই ধারণা করেছিল, শনিবার (১৪ জুন) রাতে ইরানের সামরিক বাহিনী আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে।

গতকাল শুক্রবার রাতে তেল আবিবে ইরানের শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যা থেকে চারজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

এদিকে, শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানের পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় বিমান হামলা চালায়। একইসঙ্গে আবাসিক এলাকায় হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ একাধিক কমান্ডারসহ প্রায় ৮০ জন নিহত হন, যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে।

চলমান সংঘাতে ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজেদের ক্ষতিগ্রস্ত সৈন্যদের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছে।

শনিবার গভীর রাতে ইরানের পাল্টা হামলার অংশ হিসেবে অন্তত ৭ জন ইসরায়েলি সেনা আহত হন, যাদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে এই উত্তেজনা দিন দিন তীব্র হচ্ছে এবং দুই দেশের মধ্যে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি খুবই সংকটাপন্ন বলে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

সূত্র- আলজাজিরা, ইসরায়েলি আর্মি রেডিও, ইরানের রাষ্ট্রীয় টিভি, তেল আবিব সংবাদ, ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতি

রূপালী বাংলাদেশ

Link copied!