× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৪:১৭ এএম

ইসরায়েলে ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৫, ০৪:১৭ এএম

ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র। ছবি- সংগৃহীত

ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র। ছবি- সংগৃহীত

ইরানের নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার বোমা ছিল বলে দাবি করেছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে মাঝ আকাশে বিভক্ত হয়ে ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। তেল আবিবের দাবি, এগুলোর লক্ষ্য ছিল বেসামরিক এলাকা।

বৃহস্পতিবার (১৯ ‍জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় ২১ হাজার ফুট উচ্চতায় বিভক্ত হয়ে মধ্য ইসরায়েলের প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ২০টির মতো ছোট বিস্ফোরক ছড়িয়ে দেয়। এর মধ্যে একটি বোমা আজোর শহরের একটি বাড়িতে আঘাত হানে এবং সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্লাস্টার বোমা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। এগুলো অনেক সময় সঙ্গে সঙ্গেই বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকে এবং পরে বিস্ফোরণে প্রাণহানি ঘটাতে পারে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেও এই ধরনের বোমা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, এখনো অবিস্ফোরিত বোমা এলাকায় পড়ে থাকতে পারে। এ কারণে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে একটি গ্রাফিক সতর্কবার্তাও প্রকাশ করা হয়েছে।

Link copied!