× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৮:৫৪ এএম

ফের একের পর এক হামলায় বিপর্যস্ত ইসরায়েল 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৮:৫৪ এএম

ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা।  ছবি-সংগৃহীত

ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা। ছবি-সংগৃহীত

ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ সময় নিরাপত্তা সতর্কতা হিসেবে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়।

রোববার (৬ জুলাই) এক  বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। খবর আরব নিউজের

বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্রটি প্রতিরোধ করেছে ।

ইসরায়েল সতর্ক করে বলেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলা চালানো অব্যাহত রাখলে তাদের বিরুদ্ধে নৌ ও আকাশপথে অবরোধ আরোপ করা হবে। ইসরায়েলের দাবি, গাজায় চলমান যুদ্ধের প্রতি সংহতি জানিয়ে হুতিরা এ হামলা চালাচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আসছে। সেই সঙ্গে লোহিত সাগরে জাহাজ চলাচলেও বাধা সৃষ্টি করছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক বাণিজ্যে।

তবে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে বা সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়েছে। পাল্টা জবাবে ইসরায়েলও একাধিক বিমান হামলা চালিয়েছে হুতিদের অবস্থানে।

রূপালী বাংলাদেশ

Link copied!