ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মেক্সিকোতে বন্দুকধারীর গুলিতে নিহত ১১

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ১১:৪৩ এএম
প্রতীকী ছবি।

মেক্সিকোর সালামানকা শহরে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন।রোববার (২৫ জানুয়ারি) দেশটির গুয়ানাজুয়াতো প্রদেশের অ্যাটর্নি জেনারেল এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

সালামানকা শহরের মেয়র এক বিবৃতিতে জানায়, মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে ফুটবল খেলার মাঠে বন্দুকধারীর গুলিতে ১১ জন নিহত হয়েছেন। নিহত ১১ জনের মধ্যে ১০ জনই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। বাকি একজন হাসপাতালে চিকিৎসাকালীন মৃত্যুবরণ করেন। দোষীদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে কর্তৃপক্ষ। 

গুয়ানাজুয়াতো মেক্সিকোর শিল্প এলাকা এবং দেশটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র। পাশাপাশি এলাকাটিকে মেক্সিকোর সবচেয়ে ভয়াবহ প্রদেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে নরহত্যার জরিপে।

প্রসঙ্গত, মেক্সিকো ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের আয়োজক দেশগুলোর একটি। কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকোর তিনটি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে।