× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

প্রবাস প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

অস্ট্রেলিয়ায় বন্দুক হামলায় নিহতদের পরিচয় শনাক্ত

প্রবাস প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ছোট শহর লেক কারগেলিগোতে সংঘটিত বন্দুক হামলায় নিহত তিন জন ও গুরুতর আহত এক ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

নিহতরা হলেন, ২৫ বছর বয়সি গর্ভবতী সোফি কুইন, তার খালা নেরিডা কুইন (৫০) এবং জন হ্যারিস (৩২)। এবং গুরুতর আহত ক্যালেব ম্যাককুইন (১৯)। ম্যাককুইন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত জুলিয়ান ইনগ্রামকে (৩৭) গ্রেপ্তারের জন্য শতাধিক পুলিশ সদস্য নিয়ে গঠিত বিশেষ টিমের মাধ্যমে ব্যাপক তল্লাশি অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে হামলার পর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ রয়েছে এবং সামাজিক কার্যক্রমও সীমিত রয়েছে। 

স্থানীয়রা জানান, লেক কারগেলিগো এমন একটি শহর যেখানে আগে মানুষ দরজা না লাগিয়ে নিরাপদে ঘুমাত। সেই শহরের চিত্র এখন ভিন্ন—ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও ক্রেতা শূন্য, মানুষের চোখে শুধুই আতঙ্ক। এমন পরিস্থিতিতে শহরটিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা।

রূপালী বাংলাদেশ

Link copied!