কলম্বিয়ায় একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ শিক্ষার্থী ও গাড়ির এক চালক রয়েছেন বলে জানা যায়। স্থানীয় সময় রোববার (১৪ ডিসেম্বর) উত্তর-পশ্চিম কলম্বিয়ায় ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেডেলিনের কাছে বেলোর একটি স্কুলের ১৬ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের একটি দল কলম্বিয়া উপকূলের একটি ক্যারিবিয়ান বিচ থেকে বাসে ভ্রমণ করছিলেন।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন গণমাধ্যমকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ তদন্তাধীন।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা রেন্ডনের একটি ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন বলছেন, আমি ঘুমাচ্ছিলাম এবং হঠাৎ আমি চিৎকার শুনতে পেলাম এবং সেই মুহূর্ত থেকে আমার আর কিছুই মনে নেই।
ওই শিক্ষার্থীরা তাদের স্নাতক উদযাপনের জন্য মনোরম ক্যারিবীয় সৈকত শহর টোলু এবং কোভেনাসে গিয়েছিলেন। গিরিখাত থেকে স্ট্রেচারে করে জীবিতদের উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, তরুণদের প্রাণহানির ঘটনা আমাকে ব্যথিত করে। যখন তারা পড়াশোনা করতে যায় বা আনন্দ উপভোগ করতে যায় তখন তো এসব ঘটনা আরও নেওয়া যায় না।

-20251215093439.webp)
-20251215082614.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন