× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১০:৪৪ এএম

ইরানে ইন্টারনেট আবার চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ১০:৪৪ এএম

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব পূর্ববর্তী ইরানের জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

১৯৭৯ সালে ইসলামি বিপ্লব পূর্ববর্তী ইরানের জাতীয় পতাকা হাতে বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

ইরানে ইন্টারনেট পরিষেবা আবার চালুর বিষয়ে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে রোববার (১১ জানুয়ারি) এ কথা বলেন তিনি।

মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ইরানে ব্যবহারের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি (মাস্ক) এ ধরনের কাজে খুবই পারদর্শী। তার খুব ভালো একটি প্রতিষ্ঠান আছে।

ট্রাম্প ও মাস্কের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ট্রাম্পের নির্বাচনি প্রচারে মাস্ক বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন। পরবর্তী সময়ে তিনি মার্কিন ফেডারেল সরকারের ব্যয় ব্যাপকভাবে কমানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত বছর ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর সংস্কার বিলের বিরোধিতা করেন মাস্ক। এর জেরে দুজনের মধ্যে প্রকাশ্য তিক্ততা তৈরি হয়েছিল। তবে চলতি মাসে ফ্লোরিডার মার-আ-লাগো অবকাশ যাপনকেন্দ্রে তাদের একসঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে। এ ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছে।

ইরানে ইন্টারনেট আবার চালুর বিষয়ে ট্রাম্পের মন্তব্যের পর মাস্ক বা স্পেসএক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫৩৮ হয়েছে। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বিক্ষোভকারী। গত বৃহস্পতিবার থেকে দেশটিতে ইন্টারনেট বন্ধ রয়েছে।

২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হলেও তা দ্রুত রাজনৈতিক রূপ নেয়।

গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ ইতিমধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!