× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৩৩ পিএম

ট্রাম্পের বাড়িতে প্রবেশের চেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে নিহত ১

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার পাম বিচের বাড়ি মার আ লগোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে এক বন্দুকধারীকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা সংস্থা সিক্রেট সার্ভিস। স্থানীয় সময় রোববার সকালে (২২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার আ লগোতে ছিলেন বলে জানা যায়। 

সিক্রেট সার্ভিস জানায়, নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে তাদের এজেন্টরা ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সিক্রেট সার্ভিসের যোগাযোগবিষয়ক প্রধান অ্যান্থনি গুলিয়েলমির ভাষ্য, ২০ বছর বয়সি ওই ব্যক্তির কাছে একটি শটগান ও জ্বালানির ক্যান ছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্তাধীন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টের উত্তর গেটের কাছে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি।

সিক্রেট সার্ভিস এক্সে প্রকাশিত বিবৃতিতে জানায়, গুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের এজেন্ট এবং পাম বিচ কাউন্টি শেরিফের দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত ছিলেন। সিক্রেট সার্ভিসের সুরক্ষার আওতায় থাকা অন্য কোনো ব্যক্তি রিসোর্টে উপস্থিত ছিলেন না বলেও জানায় সংস্থাটি।

রূপালী বাংলাদেশ

Link copied!