× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:২৮ এএম

হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা হলে ইরানে যৌথ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০১:২৮ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি খোলা রাখতে প্রয়োজন হলে ইরানের উপকূলে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ যৌথভাবে নৌবাহিনী মোতায়েন করবে, যাতে এই গুরুত্বপূর্ণ নৌপথ নিরাপদ ও চালু রাখা যায়।

তিনি আরও বলেন, চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যসহ যেসব দেশ হরমুজ প্রণালির ওপর নির্ভরশীল, তাদেরও এ উদ্যোগে যুদ্ধজাহাজ পাঠানো উচিত।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতা ইতোমধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তবে তিনি স্বীকার করেন, ইরানের পক্ষে ড্রোন পাঠানো, সমুদ্রে মাইন পেতে রাখা বা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো তুলনামূলক সহজ।

তিনি বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলে হামলা চালাবে এবং ‘যে কোনো উপায়ে’ হরমুজ প্রণালি খোলা রাখবে।

সূত্র: বিবিসি

রূপালী বাংলাদেশ

Link copied!