× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:২১ এএম

জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প, দুই তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ বন্ধের ইঙ্গিত

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০৯:২১ এএম

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশে ভাষণে ইরানে চলমান এই যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি তুলে ধরবেন বলে জানানো হয়েছে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে ইরান যুদ্ধ, আর চুক্তি হলে সংঘাতের অবসান ঘটবে আরও দ্রুত।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইরান ইস্যুতে ‘গুরুত্বপূর্ণ আপডেট’ দিতে স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কথা জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বলেন, ‘আগামীকাল রাত ৯টায় (ইস্টার্ন টাইম) প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওই ভাষণে ইরান নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেয়া হবে।’

এর আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ‘দুই সপ্তাহের মধ্যেই’ যুদ্ধের একটি পরিণতি দেখা যেতে পারে। তিনি জোর দিয়ে বলেন, একটি চুক্তিও হতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে পারে। ওভাল অফিস থেকে তিনি বলেন, ‘আমাদের এখানে শাসনব্যবস্থার পরিবর্তন হয়েছে। যদিও এটি আমার লক্ষ্য ছিল না। আমার একটাই লক্ষ্য ছিল— তারা যেন পারমাণবিক অস্ত্র না পায় এবং সেই লক্ষ্য অর্জিত হয়েছে। তারা আর পারমাণবিক অস্ত্র পাবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন কাজ শেষ করছি এবং আমার মনে হয় দুই সপ্তাহের মধ্যে, হয়তো কয়েক দিন বেশি লাগতে পারে, আমরা কাজ শেষ করে ফেলব। আমরা চাই তাদের সবকিছু ধ্বংস করে দিতে।’

তবে তিনি আরও বলেন, যদি কোনও চুক্তি হয়, তাহলে যুদ্ধ আরও দ্রুত শেষ হতে পারে। ট্রাম্পের ভাষায়, ‘চুক্তি হতে পারে, কারণ তারা চুক্তি করতে চায়, আমার থেকেও বেশি চায়। তবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা শেষ করে ফেলব।’

তিনি আলোচনায় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এখন আমাদের সামনে এমন একটি গোষ্ঠী আছে, যারা একেবারেই ভিন্ন— অনেক বেশি যুক্তিসংগত।’

ট্রাম্প আবারও বলেন, হরমুজ প্রণালি খুলে দেয়া অন্য দেশগুলোর দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, ‘ফ্রান্স বা অন্য কোনও দেশ যদি তেল বা গ্যাস নিতে চায়, তাহলে তারা হরমুজ প্রণালি দিয়ে যাবে এবং নিজেদের মতো করে পরিস্থিতি সামলাবে। প্রণালিতে কী হচ্ছে, সে বিষয়ে আমাদের কিছু করার নেই।’

রূপালী বাংলাদেশ

Link copied!