× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:১৫ পিএম

মঙ্গলবার ইরানে সবকিছু গুড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৮:১৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানকে নতুন করে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার দেশটির সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে। ট্রুথ সোস্যাল মিডিয়ায় দেওয়া একটি পোস্টে তিনি এই হুমকি দেন।

ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) হবে ইরানের জন্য বিদ্যুৎ কেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে।

এদিকে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারে আমেরিকার বিশেষ অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। এর আগে রোববার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সাহসী অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।

ট্রাম্পের ওই দাবির পরই ওই অভিযানকে ব্যর্থ দাবি করেছে ইরান সরকার এবং দেশটির গণমাধ্যম। দেশটির কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র এক বিবৃতিতে এই অভিযানকে ব্যর্থ দাবি করেন।

তিনি জানান, ভূপাতিত বিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন বাহিনী মরিয়া হয়ে প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ইরানি বাহিনীর প্রচেষ্টায় তা ব্যর্থ হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, এই অভিযানের সময় মার্কিন ও ইরানি সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারের বিশেষ অভিযানের কথা পোস্ট করে যুক্তরাষ্ট্র তাদের পরাজয় ঢাকার চেষ্টা করছে।

রূপালী বাংলাদেশ

Link copied!