× UCB Sticker Card
শনিবার, ২০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:৩২ এএম

ইরানের আশপাশে থাকবে মার্কিন বাহিনী, চুক্তি অগ্রাহ্য করলে হামলার হুমকি ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১১:৩২ এএম

যুদ্ধবিরতির পর ইরানের রাস্তা। ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতির পর ইরানের রাস্তা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন রণতরী ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে। বুধবার (৮ এপ্রিল) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সব জাহাজ, উড়োজাহাজ, সামরিক সদস্য, অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র ইরানের ভেতরে ও আশপাশে অবস্থান করবে, যতক্ষণ না পর্যন্ত চুক্তি পুরোপুরি মানা হচ্ছে।

এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, লেবাননে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় শত শত মানুষ নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তির আলোচনা এগোনোটা হবে অযৌক্তিক।

যুদ্ধ বন্ধে একটি চুক্তি করার পাশাপাশি হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় দিয়েছিলেন ট্রাম্প। এই সময়সীমা না মানলে ইরানের ‘পুরো সভ্যতা’ ধ্বংসের হুমকি দিয়েছিলেন তিনি।

তবে সময়সীমা শেষ হওয়ার দুই ঘণ্টা আগে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসে দুই পক্ষ থেকে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তাদের আগামী শুক্রবার পাকিস্তানে আলোচনায় বসার কথা রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!