নিরাপত্তা শঙ্কার কারণে পাকিস্তান সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে তার এই সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর আগে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত মাইক ওয়াল্টজ এবং জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট ইঙ্গিত দিয়েছিলেন, সোমবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় ভ্যান্সই মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তার এই সফর বাতিল করা হলো।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি (ভ্যান্স) এই সফরে যাচ্ছে না। তিনি অত্যন্ত দক্ষ একজন মানুষ।
সূত্র: আল–জাজিরা

