ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে হঠাৎ গুলির শব্দ শোনার পর নৈশভোজ অনুষ্ঠানে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে করেসপন্ডেন্টস ডিনার চলাকালে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যসহ বিপুলসংখ্যক অতিথি উপস্থিত ছিলেন।
গুলির শব্দ শোনার পরপরই ভেন্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত অনেকেই দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে সরে যান। নিরাপত্তা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রেসিডেন্টসহ ভিআইপিদের নিরাপদে সরিয়ে নেয়।
ঘটনার বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

