× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:১৭ পিএম

ইরান এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হতে পারে : ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:১৭ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান  এবং ইউক্রেন যুদ্ধ ‘একই সময়ে’ শেষ হবে বলে ধারণা করছেন তিনি। বুধবার (২৯ এপ্রিল) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ধারণা জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারটি নিয়েছেন সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক কেইটলান কলিন্স। প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি প্রশ্ন করেছিলেন, যুক্তরাষ্ট্র-ইরান আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কোনটি আগে শেষ হবে।

জবাবে ট্রাম্প বলেন, ‘কোন যুদ্ধ আগে শেষ হবে? আমার মনে হয়, দুই যুদ্ধই একই সময়ে শেষ হতে পারে। সামরিক দিক দিয়ে ইউক্রেন ইতোমধ্যেই পরাজিত।’

‘ইরানেরও প্রায় একই অবস্থা। ভুয়া সংবাদ পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন না, কিন্তু সত্যি হলো—ইরানের ১৫৯টি যুদ্ধজাহাজ ছিল। সব এখন পানির নিচে। স্বাভাবিকভাবেই, এটা খুব ভালো… কারণ এই যুদ্ধজাহাজগুলো ধ্বংসের কারণে নৌযুদ্ধে ফিরে আসা এখন অনেক কঠিন ইরানের জন্য।’

সিএনএনের সাংবাদিককে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আপনার কি মনে হয় তারা (ইরান) ভালো করছে? যেখানে তাদের কোনো নৌবাহিনী নেই, বিমান বাহিনী নেই, প্রতিপক্ষের বিমান ধ্বংসের জন্য প্রয়োজনীয় উপকরণ নেই।’

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভাতে বৈঠক হয় যুক্তরাষ্ট্র ও ইরানের, তারপর কোনো চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয় সেই বৈঠক। তারপর ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

আর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদন ঘিরে কয়েক বছর ধরে মস্কোর সঙ্গে কিয়েভের টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।

বুধবার সিএনএনকে সাক্ষাৎকার দেওয়ার আগে ইরান ও ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ৯০ মিনিটেরও বেশি সময় ধরে টেলিফোনে কথা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সিএনএনের সাংবাদিক কেইটলান কলিন্সকে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের বড় অংশজুড়ে ছিল ইউক্রেন। ইরানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে।’

‘আমার মনে হয়, শিগগরই আমরা (দুই যুদ্ধ ইস্যুতে) একটি সুন্দর সমাধান দেখতে পাব। এমন একটি সমাধান, যা সত্যিই খুব ভালো হবে’, বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রূপালী বাংলাদেশ

Link copied!