× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:৪৮ পিএম

ভেনেজুয়েলা থেকে সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৯, ২০২৬, ০১:৪৮ পিএম

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত মার্কিন দূতাবাস। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার একটি গবেষণা কেন্দ্র থেকে প্রায় ১৩ দশমিক ৫ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানের মাধ্যমে এই পদক্ষেপ সম্পন্ন হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় রাজধানী কারাকাসের কাছাকাছি একটি পুরোনো গবেষণা রিয়্যাক্টর থেকে ইউরেনিয়াম অপসারণ করা হয়। সংশ্লিষ্ট স্থাপনাটি কারাকাস থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার পর ওই এলাকায় নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুত ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয়।

মার্কিন ন্যাশনাল নিউক্লিয়ার সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক ব্র্যান্ডন উইলিয়ামস বলেন, ভেনেজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে অপসারণের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তা ও দেশটির পুনর্গঠন প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, অত্যন্ত সংবেদনশীল ও জটিল এই অভিযানে ইউরেনিয়াম স্থল ও সমুদ্রপথ ব্যবহার করে দক্ষিণ আমেরিকা থেকে উত্তর আমেরিকায় নেওয়া হয়েছে। পরে সেটি যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় জ্বালানি বিভাগের একটি বিশেষ স্থাপনায় সংরক্ষণ করা হয়।

এদিকে সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা দেখা যাচ্ছে। এর অংশ হিসেবে মার্কিন কর্মকর্তাদের ভেনেজুয়েলা সফর, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট চালু এবং কারাকাসে মার্কিন দূতাবাস পুনরায় চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!