কাব্য কবির
বৃত্ত ও কাঁটাকম্পাস
আমার মনটা যেন একটা বৃত্ত,
আর তুমি হলে কাঁটাকম্পাস।
আমার মনকে কেন্দ্র করে তুমি
সারাক্ষণ ঘুরো।
আমি থাকি তোমার সাথে।
তোমার ভালোবাসার গল্প শুনতে শুনতে
মন পড়ে যায় প্রেমের সাগরে।
তুমি সাঁতার কাটো,
ডুব দিয়ে খোঁজো ঝিনুক
ঝিনুকের মাঝে খোঁজো হিরা-মুক্তা।
আর মুগ্ধ হয়ে থাকি তোমার পানে চেয়ে।
কোনো এক জোছনা ভেজা রাতে
তোমার কাঁটাকম্পাস ওয়ালা মনটা
যদি ঘোরাও আমার মন নামক বৃত্তের চারপাশে
দুজনে জোছনায় বৃষ্টিতে ভিজে হয়ে যাব
খাঁটি কপোত-কপোতী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন