× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৪৭ এএম

শেফিল্ড ডকফেস্টে ঢাকার নির্মাতাদের ডেলিগেশন

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:৪৭ এএম

শেফিল্ড ডকফেস্টে ঢাকার নির্মাতাদের ডেলিগেশন

আগামী ১০ থেকে ১৫ জুন ব্রিটেনের শেফিল্ডে অনুষ্ঠিতব্য ৩৩তম আন্তর্জাতিক শেফিল্ড ডকফেস্টে বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাতাদের একটি ডেলিগেশন অংশগ্রহণ করতে যাচ্ছে। প্রামাণ্যচিত্র নির্মাণবিষয়ক বাংলাদেশি সংগঠন ঢাকা ডকল্যাবের উদ্যোগে ও শেফিল্ড ডকফেস্ট আয়োজকদের সহযোগিতায় ঢাকার নির্মাতাদের এই ডেলিগেশনের যাতায়াতসহ অন্যান্য কার্যক্রমে ব্রিটিশ কাউন্সিল আর্থিক সহযোগিতা প্রদান করছে।

এই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশের নির্মাতারা আগামী ১৩ জুন ঘবি ঝঃড়ৎরবং, ঊসবৎমরহম অঁঃযড়ৎং: ঝযড়পিধংব ড়ভ ডড়ৎশ রহ চৎড়মৎবংং ভৎড়স ইধহমষধফবংয শিরোনামের পিচিং সেশনে এই আয়োজনে উপস্থিত বিভিন্ন দেশের প্রযোজক, পরিবেশক, সেলস এজেন্টদের তাদের প্রজেক্ট উপস্থাপন করবেন। পাশাপাশি শেফিল্ড ডকফেস্টের ইন্ডাস্ট্রি প্রোগ্রামের অন্যান্য আয়োজনে অংশ নেবেন।

যে চারজন নির্মাতা-প্রযোজক এই ডেলিগেশনে অন্তর্ভুক্ত হয়েছেন তারা হলেন তায়রান রাজ্জাক, পিপলু আর খান, কাজী আরেফিন আহমেদ এবং মকবুল চৌধুরী। শেষোক্ত মকবুল চৌধুরী ছাড়া বাকিরা ঢাকা থেকে অংশগ্রহণ করতে ব্রিটেন যাচ্ছেন। ব্রিটেনপ্রবাসী বাংলাদেশের প্রামাণ্যচিত্র নির্মাতা মকবুল চৌধুরী পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দেবেন।

এ বছর বাংলাদেশ ছাড়াও প্যালেস্টাইন, কানাডা, চিলি, ভারত, নেদারল্যান্ডস, বেলজিয়ামসহ মোট দশটি দেশের ফিল্ম ডেলিগেশন এই উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করতে যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!