× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৭:০০ এএম

হুইসেলব্লোয়ার সুরক্ষা আইনের গেজেট প্রকাশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৭:০০ এএম

হুইসেলব্লোয়ার সুরক্ষা আইনের গেজেট প্রকাশ

শেয়ারবাজারের শৃঙ্খলা ও স্বচ্ছতা বাড়াতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

বিধিমালা, ২০২৬’-এর গেজেট অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়েই এই গুরুত্বপূর্ণ বিধিমালা আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো। গত বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই বিধিমাল কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিনিয়োগকারী ও সাধারণ জনসাধারণের দেখার জন্য সহজলভ্য করা হয়েছে।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, এ সুরক্ষা আইন চালুর ফলে শেয়ারবাজারের নানাবিধ অনিয়ম ও কারসাজির তথ্য প্রকাশ সহজ হবে এবং তথ্য প্রদানকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা যাবে। একই সঙ্গে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার পাশাপাশি শেয়ারবাজারের টেকসই উন্নয়নে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করেছে বিএসইসি। গেজেট প্রকাশের পর থেকে এ আদেশ দুটিও কার্যকর করা হয়েছে।

গেজেটগুলোর মধ্যে একটি হলো মিউচুয়াল ফান্ড রূপান্তরসংক্রান্ত আদেশ। অন্যটি মূলধন সংগ্রহসংক্রান্ত প্রজ্ঞাপন সংশোধন। বিএসইসির ওয়েবসাইটের নির্ধারিত আইন ও বিধিমালাসংক্রান্ত সাব-মেনু থেকে ডাউনলোড ও বিশদভাবে দেখা যাবে। এর আগে গত ১৭ মে হুইসেলব্লোয়ারদের সুরক্ষায় খসড়া বিধিমালা অনুমোদন করে বিএসইসি।

রূপালী বাংলাদেশ

Link copied!