× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:১৯ এএম

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:১৯ এএম

ট্রাক-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওলিনগর এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলোÑ সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সি কন্যাসন্তান আফরিন এবং মাহিমের ভাগনে ও যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে চালক আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা গ্রাম থেকে গাংনীর বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ইজিবাইকটি ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকের ধাক্কায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে। তাদের তাৎক্ষণিকভাবে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করেন। অপরদিকে, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকেলে মারা যায় দুই শিশু আফরিন ও আকবর আলী।

গাংনী থানার ওসি উত্তম কুমার দাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাক, দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক ও চালক আরিফুল ইসলামের মরদেহ বর্তমানে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!