× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:২২ এএম

মৃত্যুর গুজবে হামলা-ভাঙচুর ৫০ জনের নামে মামলা

বরিশাল ব্যুরো

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:২২ এএম

মৃত্যুর গুজবে হামলা-ভাঙচুর  ৫০ জনের নামে মামলা

বরিশালের মুলাদীতে চিকিৎসাধীন এক তরুণের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে তিনটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৬ জন মিলিয়ে মোট ৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের জসীম বাদশার স্ত্রী রোজী বেগম বাদী হয়ে মুলাদী থানায় মামলাটি দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে উপজেলার জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের জসীম ওরফে জাকির বাদশার ছেলে আবু তাহের এবং নাসির সরদারের ছেলে রাজুর সঙ্গে পার্শ্ববর্তী গ্রামের আব্দুর রহিম হাজির ছেলে মিলন হাজির মারামারি হয়। এতে মিলন হাজি গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

গত বুধবার দুপুরে হঠাৎ এলাকায় মিলন হাজির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এই খবর ছড়িয়ে পড়লে তার স্বজন ও সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ৪৫ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের জাকির বাদশা, নূরুল আলম হাওলাদার ও নাসির সরদারের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা তিনটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলায় বানীমর্দন গ্রামের শুকুর হাজি, মোতালেব হাজি ও সুমন সরদারের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে শুকুর হাজি, মোতালেব হাজি, আলীম সরদার, সাকিব হাজি, মন্টু হাজি, মামুন হাজি, সজীব হাজি, সুমন হাজি, নূরে আলম হাজি, রিপা বেগম ও মোহনা বেগমসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং এজাহারনামীয় আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!