× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:২৪ এএম

অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারিতে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৬:২৪ এএম

অর্থ আত্মসাৎ ও নারী কেলেঙ্কারিতে পদ হারালেন ইউপি চেয়ারম্যান

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল মনছুরের পদ শূন্য ঘোষণা করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ইউপি সদস্যদের আনা অনাস্থা প্রস্তাব এবং ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ধলই ইউনিয়ন পরিষদের ১০ জন সদস্যের দেওয়া অনাস্থা প্রস্তাব স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী অনুমোদন করা হয়েছে। একই আইনের ধারা মোতাবেক চেয়ারম্যান আবুল মনছুরের পদটি শূন্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে দ্রুত গেজেট বিজ্ঞপ্তি জারির জন্য হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে।

সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিধি বহির্ভূতভাবে প্যানেল চেয়ারম্যান গঠন, সদস্যদের ভয়ভীতি দেখিয়ে স্বাক্ষর গ্রহণ এবং অবৈধ নিয়োগের অভিযোগ ছিল। এ ছাড়া সরকারি বরাদ্দের অর্থ পরিষদের তহবিলে জমা না দিয়ে আত্মসাতের প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। শুধু আর্থিক অনিয়মই নয়, নিজ কার্যালয়ে এক নারীকে নিয়ে আপত্তিকর অবস্থায় সময় কাটানোর মতো নৈতিক স্খলনের গুরুতর অভিযোগটিও তদন্তে সত্য প্রমাণিত হয়েছে। সব মিলিয়ে তার পক্ষে আর দায়িত্ব পালন সমীচীন নয় বলে মনে করেছে সরকার।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনের কপি তারা হাতে পেয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!